আসেন হে বৈশাখ! আসেন!! আসেন!!

 

ইকবাল খন্দকার

 

—বৈশাখ তো চইলা আসলো। বৈশাখ নিয়া আপনের পরিকল্পনা কী?

—পরিকল্পনা করছি কাঁটাচামচ দিয়া পান্তা ভাত খিলামু।

—পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া কতটা জরুরি?

—অতি জরুরি। আমার বউ কইছে তারে পান্তা ইলিশ খাইতে না দিলে নাকি ইন্দুরের বিষ খাইব। বোঝেন ঠেলা।

—‘একদিন বাঙালি ছিলামরে...’ বলতে কবি কী বোঝাইছে?

—কিছুই বোঝায় নাই। কবি আমাদের একটা গান শোনাইছে, এই আর কি।

—পয়লা বৈশাখ উপলক্ষে লুঙ্গি পরার ইচ্ছা আছে?

—আছে। এই জন্যই লুঙ্গি ক্যামনে পরতে হয়, ক্যামনে গিট্টু দিতে হয়—এইসব শিখার জন্য একটা কোর্স করতাছি। আমার জন্য দোয়া করবেন।

—বউয়ের জন্য বাসন্তী রং পয়লা বৈশাখের শাড়ি কিনছেন তো?

—জি না। বাসন্তী কালারের জিন্সের প্যান্ট কিনছি।

—প্রতিবছর বৈশাখী মেলায় তো অবশ্যই যান। তা কেন যান বলেন তো?

—এই মনে করেন খুশিতে, ঠেলায়, ঘোরতে...