বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান সোমবার শেষ হয়েছে। দেশটির যোগাযোগ মন্ত্রী এ কথা জানান।
একটি রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এসব জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। মন্ত্রী রেমিস দানজিনৌ এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযান শেষ হয়েছে। তবে রেস্তোরাঁর আশেপাশে তল্লাশি অব্যাহত রয়েছে।
রবিবার রাত থেকে রেস্তোরাঁয় চালানো জঙ্গিদের হামলায় মোট ১৮ জন প্রাণ হারিয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির