আজ গরিব বলে...

 

রুবেল কান্তি নাথ

 

 

 

আজ গরিব বলে জন্মদিনের কেক ছুরি দিয়ে কাটি।

—বড়লোক হলে কোদাল দিয়ে কাটতাম।

 

 

 

 

আজ গরিব বলে

চট্ট‘গ্রাামে’ থাকি।

—বড়লোক হলে শহরে থাকতাম।

 

 

 

 

আজ গরিব বলে হাত দিয়ে ভাত খাই।

—বড়লোক হলে কাঁটাচামচ দিয়ে খাইতাম।

 

 

 

আজ গরিব বলে ফেসবুক চালাই।

—বড়লোক হলে বউ চালাইতাম।

 

 

 

আজ গরিব বলে মোবাইল দিয়ে সেলফি তুলি।

—বড়লোক হলে মাইক্রোওভেন দিয়ে তুলতাম।

 

 

আজ গরিব বলে ভারতে ঘুরতে যাই।

—বড়লোক হলে ইন্ডিয়া যাইতাম।

 

 

 

আজ গরিব বলে পত্রিকাতে লিখি।

—বড়লোক হলে পাবলিক টয়লেটের দেয়ালে লিখতাম।

 

 

 

আজ গরিব বলে মাছ-ভাত খাই।

—বড়লোক হলে শুধু রুটি খাইতাম।

 

 

 

 

আজ গরিব বলে স্টেজে গান গাই।

—বড়লোক হলে বাথরুমে গাইতাম।

 

 

 

আজ গরিব বলে পুরস্কার পাই না।

—বড়লোক হলে কয়েকটা পুরস্কার কিনে নিতাম।