আগুন নিয়ে মশকরা নয়

 

সম্প্রতি আমাদের দেশে কয়েকটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়ে অনেকের মধ্যে স্বাভাবিক কাণ্ডজ্ঞান দেখা যায়নি। এবার সেই কাণ্ডজ্ঞানহীন লোকদের কাণ্ডগুলো হেয়ালি করে তুলে ধরছেন সুদিপ্ত কুমার নাগ

আগুন লাগছে কখন, আর এখনো অ্যাম্বুলেন্স আসলো না!

কেন?

আপনার আমার মতো কাণ্ডজ্ঞানহীন জনগণের কারণেই অ্যাম্বুলেন্স আসতে পারছে না।

আমরা সবাই আগুন দেখার জন্য ভিড় জমালে অ্যাম্বুলেন্স আসবে কীভাবে?

বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় উত্সুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স যাওয়া-আসার সমস্যা তৈরি হয়। অথচ উত্সুক জনতা কোনো পাত্তাই দেয় না।

এরজন্য শুধু কর্তৃপক্ষ ও সরকারের দোষ দিয়ে লাভ নাই। এরকম ঘটনার জন্য তোর মতো লোকও কিন্তু দায়ী।

কর্তৃপক্ষ যদি ঠিকমতো নজরদারি করত আর সরকার যদি কঠোর হতো তাহলে আর এরকম আগুন লাগত না।

কিভাবে?

তুই সিগারেট খেয়ে সেটার আগুন না নিভিয়ে যেখানে সেখানে ফেলিস। এরকম সিগারেটের আগুন থেকেও কিন্তু বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

প্রতিবার আগুন লাগার পর দোষ দেওয়া হয় কর্তৃপক্ষের অসচেতনতা ও সরকারের ওপর। কিন্তু আসলে দোষ আমাদেরও আছে।

এতগুলা বড় ধরনের অগ্নিকাণ্ড হলো এবং এরজন্য এত আলোচনা সভা, গোলটেবিল মিটিং হলো কিন্তু এসবে কাজ হচ্ছে না কেন?

আপনাদের মতো ভণ্ড ব্যক্তিরা এসব ইস্যুতে আলোচনা সভা করে শুধু, ভালোমন্দ খাওয়াদাওয়া করেন আর প্রশাসনের ভুল ধরেন; কিন্তু কাজের কাজ কিছুই করেন না। এজন্য এসব বড় দুর্ঘটনা ঘটছে।

অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা সভা ও মিটিংয়ের নামে বিভিন্ন সংস্থা শুধু টাকা মেরে দেয়।

এসব অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে রাজনৈতিকভাবে সরকার ও বিরোধী দলকে দোষারোপ করে। বাস্তবে এটা ভুল।