মাদরাসা ছাত্রীর গায়ে আগুনের ঘটনায় আটক ২

ফেনীর সোনাগাজীতে আলীম পরীক্ষার্থী নুসরাত জাহানের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ক্ষতিগ্রস্তের পরিবার থেকে জানানো হয় সন্ত্রাসীরা তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। পরিবার থেকে ইংরেজি বিভাগের শিক্ষক আফছার এবং আলীম বিভাগের ছাত্র আরিফের নাম পুলিশকে জানালে তাদের জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে আসা হয়। রাতে তাদের জিজ্ঞাবাদ করা হবে।

আরো পড়ুন: যৌন হয়রানির অভিযোগ করায় শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

এই রিপোর্ট লেখা পর্যন্ত নুসরাতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ইত্তেফাক/অনি