ইইউর সঙ্গে ‘সাময়িক শুল্ক ব্যবস্থার’ প্রস্তাব যুক্তরাজ্যের

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে ‘উচ্চাকাঙ্ক্ষী নতুন শুল্ক ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। দেশটির মন্ত্রীরা বলেছেন, নতুন এই পরিকল্পনা ‘সম্ভাব্য সবচেয়ে মুক্ত এবং সাবলীল বাণিজ্যকে’ বোঝায়। এতে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পর সীমান্ত সুরক্ষায় একটি ‘সাময়িক শুল্ক ইউনিয়নের’ বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
 
ব্রেক্সিটের অংশ হিসেবে ইইউর ট্যারিফমুক্ত বাণিজ্য সুবিধা ত্যাগ করতে হবে যুক্তরাজ্যকে। তাই ব্যবসায়ীরা সরকারের কাছে এই বিষয়টি স্পষ্ট করার কথা বলেছিলেন। শুল্ক ইউনিয়নের নথিটি ব্রেক্সিট নিয়ে ইইউর সঙ্গে ধারাবাহিক আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি, যুক্তরাজ্য সরকার কর্তৃক যেটি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, শুল্ক ইউনিয়নে থাকা দেশগুলো একে অন্যের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করতে পারে না। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির