পবিপ্রবিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে  জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আকম মোস্তফা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। 
 
প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।
 
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, সাধারণ সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ, পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোসায়েদুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও যুগ্ম- সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন বক্তব্য রাখেন।
 
বক্তরা এসময় স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের অবদান তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর পালাতক খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান।
 
ইত্তেফাক/এমআই