ভিয়েতনামে মাদক চক্রের হোতার মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ভিয়েতনামের মাদক চক্রের এক হোতাকে মঙ্গলবার মৃত্যুদণ্ড ও তার অপর তিন সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তারা দেশের ভেতরেই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মাদক কেনাবেচা করতো।
 
বুধবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া মাদক পাচারকারী দলের নেতা হলেন দো জুয়ান লিউ (৩৪)। তার বাড়ি সেন্ট্রাল থোয়া থেইন হাওই প্রদেশে। 
 
দৈনিক পত্রিকা তোই ত্রির খবরে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের আসামীরা সেন্ট্রাল বিন থুয়ান, দক্ষিণের এন গিয়াং ও হো চি মিন প্রদেশের বাসিন্দা। ২০১৫ সালে গ্রেফতারের সময় পর্যন্ত তারা দেশটির উত্তরের হাই পং সিটি থেকে দক্ষিণাঞ্চলে ৭ কেজি মাদক পাচার করে। সিনহুয়া। 
 
ইত্তেফাক/সাব্বির