বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম লক্ষ্য বলে অভিহিত করে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার গুরুত্ব উল্লেখ করেন।
ইইউ রাষ্ট্রদূত তার বাংলাদেশে থাকার সময়ে সহযোগিতা ও সমর্থনের জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশের সঙ্গে অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার ইইউয়ের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
ইত্তেফাক/সাব্বির