‘কথাটি বলে আমি অপ্রস্তুত হয়ে যাই’

বিনোদন রিপোর্ট

 

ক্যারিয়ারের মাত্র শুরু জাহ্নবী কাপুরের। আর বয়সটাও কম। তাই এখনো অনেক জায়গায় নিজের বাচ্চাসুলভ আচরণটা যেন প্রকাশ পেয়ে যায়।

কিছুদিন আগে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে এক বৈঠকে সাক্ষাত্ করেন জাহ্নবী। আর দুই অভিনেতার এই সাক্ষাত্ খুব একটা ভালো হয়নি বলেই ধারণা জাহ্নবীর। তিনি বলেন, পঙ্কজ তাকে অদ্ভুত এক নজরে দেখেছেন! পঙ্কজ ত্রিপাঠি ওই আড্ডায় অভিনয় ও খাসির মাংস রান্নার প্রক্রিয়ার তুলনা করছিলেন। তখন জাহ্নবী ওই কথোপকথনে যোগ দেন এবং বলেন, ‘স্যার, আপনি তো আইসক্রিম, আপনাকে সবাই তাই পছন্দ করে!’ জাহ্নবী বলেন, ‘আমি এমন বলার পরেই আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন পঙ্কজ ত্রিপাঠি। সম্ভবত তিনি মনে করছেন আমি আস্ত পাগল। তবে কথাটি বলে আমি অপ্রস্তুত হয়ে যাই।’ জাহ্নবী আরও বলেন, ‘আমি মনে করি পঙ্কজ ত্রিপাঠি একজন কিংবদন্তি অভিনেতা এবং পঙ্কজ স্যারের মতো কেউ নেই। আমি নিজেকে ধরে রাখতে পারিনি এবং অবিলম্বে তার প্রতি আমার শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করে ফেলি।’ সামনে প্রযোজক দীনেশ বিজনের সিনেমা রুহ-আফজাতে রাজকুমার রাওয়ের  সঙ্গে সেখা যাবে জাহ্নবী কাপুরকে। রুহ-আফজা একটি হরর কমেডি এবং এর পরিচালক হার্দিক মেহতা।