‘শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হয়নি’

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি-জামায়াত জোটের বিভিন্ন ষড়যন্ত্র সফল হতে পারেনি। 
 
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা-খাগড়াছড়ি রুটে শান্তি পরিবহনের এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 
শান্তি পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রী বলেন, পরিবহন খাত একটি সেবামূলক শিল্পখাত। যাত্রী ও মালামাল পরিবহনের মাধ্যমে পরিবহন খাত দেশের মানুষের সেবা করে আসছে। বিএনপি-জামায়াত জোট সরকার উৎখাতের নামে পরিবহন খাতকে ধ্বংস করার জন্য ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তারা এক হাজার গাড়ি পুড়িয়েছে এবং তিন হাজার গাড়ি ভাঙচুর করেছে।  বাসস
 
 
ইত্তেফাক/ইউবি