তুরস্ক বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সমালোচনা করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণী বিষয় নিয়ে তারা কোন দিক নির্দেশনা দিতে পারেন না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মার্কেল যে বিবৃতি দিয়েছেন তা সত্যিই আমাদের আহত করে।
তুরস্কের ইইউ বিষয়ক মন্ত্রী ওমের সিলিক জানান, আঙ্কারা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কাস্টমস ইউনিয়নের সম্প্রসারণ বন্ধে মার্কেল যে মন্তব্য করেছেন, তা এ ব্লকের ভিত নড়বড়ে করে তুলবে। তদুপরি আমাদের মাঝে যে বিশ্বাসযোগ্যতা রয়েছে তাও মুখ থুবড়ে পড়বে।
গত বুধবার মার্কেল বলেছিলেন, কাস্টমস ইউনিয়নের কোন সম্প্রসারণ হবে না। আমরা এর ওপর আর নির্ভরশীল হয়ে থাকবো না। তুর্কি মন্ত্রী ওমের সিলিক বলেন, এ ধরনের পরিস্থিতি সত্যিই এক ভয়ানক বিষয়। মার্কেল যে বিবৃতি দিয়েছেন তা ইইউকে প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত করে তুলবে।
তিনি বলেন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই এই কাস্টমস ইউনিয়নের পরিবর্তন থেকে উপকার লাভ করতে পারে। কিন্তু জার্মানি এমনভাবে বলছে, যদি এখানে কিছু আসে তাহলে যেন শুধু তুরস্কই লাভবান হবে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির