‘বিএনপি-জামায়াতের অবস্থান দেশ ও জনগণের বিরুদ্ধে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের অবস্থান দেশ ও জনগলে বিরুদ্ধে। এই শুভ শক্তি এখনো নানা চক্রান্তে লিপ্ত। 
 
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ২০০৫ সালে সারা দেশের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। 
 
মাহবুব-উল-আলম হানিফ বলেন, হলি আর্টিজান জঙ্গি হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। 
 
ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি