বার্সেলোনায় পর্যটনকেন্দ্রে মানুষের ভিড়ে গাড়ি, নিহত ১৩

বার্সেলোনার রামব্লাস পর্যটক সমাগম এলাকায় মানুষের ভিড়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। আরও অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পেনের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, ‘এটি একটি বড় ধরনের সহিংসতা। যা সন্ত্রাসী হামলাও হতে পারে’।
IMG0
ঘটনাস্থলে টিভি৩ এর এক ক্যামেরাম্যান উপস্থিত ছিলেন। তিনি ঘটনার দৃশ্য ধারণ করতে পারেন। সে ফুটেজে দেখা গিয়েছে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর আরও একটি গাড়ি সেই ভিড়ের মধ্যে প্রবেশ করে।
IMG1
ক্যাটালান পুলিশ কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে টুইট করে জানিয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। যে কারনে সন্ত্রাসী হামলার ‘প্রটোকল’ অ্যাক্টিভ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু