স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসীরা গাড়ি হামলা চালিয়ে নিরপরাধ ১৩ বেসামরিক নাগরিককে হত্যা করায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এক টুইটবার্তায় স্পেনের জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন তিনি।
ওই বার্তায় তিনি বলেন, ‘স্পেনে বেসামরিক নাগরিকদের উপর চালানো গাড়ি হামলার নিন্দা জানাচ্ছি। এতে আমরা উদ্বিগ্ন ও হামলার শিকার এবং হতাহতের পরিবারদের জন্য প্রার্থনা জানাই।’
IMG0
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বার্সেলোনার পর্যটন এলাকা লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দিয়ে ১৩জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এতে আরো অন্তত ৮০ ব্যক্তি আহত হয়। এছাড়া ওইদিন রাতেই বার্সোলোনার পার্শ্ববর্তী শহর ক্যামব্রিলসেও দ্বিতীয় দফা হামলা চালানোর চেষ্টা করা হয়। কিন্তু সন্ত্রাসীদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ৫ হামলাকারীকে গুলি করে হত্যার খবর জানিয়েছে দেশটির পুলিশ।
ইত্তেফাক/সেতু