কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি দলটি শনিবার ও রবিবার গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় যাবেন। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম চলবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাম্যবাদী দলের কমরেড দিলীপ বড়ুয়া, ন্যাপের ইসমাইল হোসেন, গণআজাদী লীগের এস কে শিকদার ও গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন।
ইত্তেফাক/ইউবি