পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেলেন ক্রিকেটার তামিম ইকবাল

শুটার আব্দুল্লাহ হেল বাকী বর্ষসেরা ক্রীড়াবিদ

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাত্ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে ২০১৮ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়। শুটার আব্দুল্লাহ হেল বাকী হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। ক্রিকেটার তামিম ইকবাল পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। পুরস্কার বিতরণ করেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি ও বিওএর সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­২০১৮ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন বর্ষসেরা ক্রীড়াবিদ: আব্দুল্লাহ হেল বাকী (শুটার)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: তামিম ইকবাল (ক্রিকেটার)। বর্ষসেরা যারা হয়েছেন মুশফিকুর রহিম, তপু বর্মন, শাপলা আক্তার, আব্দুল্লাহ হেল বাকী। উদীয়মান ক্রীড়াবিদ: নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না, টেনিসে মেহেদী হাসান আলভী, কোচ: ফুটবলে গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: ফজলুল ইসলাম (হকি কোচ) ও মনসুর আলী (সংগঠক),  বিশেষ সম্মাননা: নাজমুন নাহার বিউটি (সাবেক অ্যাথলেট), বর্ষসেরা সংগঠক: নাজমুল হাসান পাপন (এসিসি ও বিসিবি সভাপতি), বর্ষসেরা পৃষ্ঠপোষক: বসুন্ধরা গ্রুপ। সংবাদ বিজ্ঞপ্তি।