চট্টগ্রামে আজ শুরু চুকবল লিগ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

নয় দলের অংশগ্রহণে চট্টগ্রামে আজ রবিবার শুরু হচ্ছে চুকবল লিগ। অংশগ্রহণকারী দলগুলো খেলবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। দলগুলো হচ্ছে: বর্তমান চ্যাম্পিয়ন ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব, শতদল ক্লাব, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র লাল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, শহীদ শাহাজাহান সংঘ, বাকলিয়া একাদশ ও কোয়ালিটি ব্লুজ।  প্রতিদিন খেলা হবে ৮টি করে। মঙ্গলবার হবে ফাইনাল।