মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, ২০১৮ সালের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
শনিবার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার অনুয়ায়ী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আপনারা শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখেন। এই সরকার জনগণ বান্ধব সরকার, উন্নয়নের সরকার।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবদুল ওয়ারিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ আবু জাফর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান ফারুক, মহিলা সদস্য শাহিনা খানম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি