ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
 
সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা জানান, পিনজারপুল গোশালা গ্রামের কাছে ফতেহপুর-সিক্রি মহাসড়কে শনিবার সকালে যাত্রীবাহী একটি গাড়ি ও দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারায়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। হতাহতদের সকলেই শ্রমিক।
 
দুর্ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।বাসস।
 
ইত্তেফাক/রেজা