চীনের বুদ্ধিবৃত্তিক সম্পদ নীতিমালা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

 
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংশ্লিষ্ট চীনের নীতিমালা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা রবার্ট লাইটহিজার বলেছেন, তার দপ্তর তদন্তের মাধ্যমে এই সংকটপূর্ণ ইস্যুগুলোর যথার্থতা নির্ধারণ করবে।
 
লাইটহিজারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের এই নীতিমালাগুলো পর্যালোচনা করার নির্দেশ দেওয়ার পর, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রত্যাশিত ছিল। তবে এই তদন্ত নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানিয়েছে চীন। এর ফলে চীন ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার মতো ঘটনাও ঘটতে পারে। বিষয়টি নিয়ে দুই দেশই বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করবে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।বিবিসি
 
ইত্তেফাক/এমআর