বসবাসের সেরা শহর টরন্টোতে ৪৬ গৃহহীনের মৃত্যু

বিশ্বে বসবাসের সেরা শহর টরন্টো। আর এই শহরেই রয়েছে বিপরীত চিত্র। অবিশ্বাস্য হলেও সত্য, এই শহরে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপক্ষে ৪৬ জন গৃহহীন লোক মারা গেছেন।
 
তবে তার জন্য পুরোপুরি সরকার বা সিটি কর্পোরেশন দায়ী নয়। কারণ, হোমলেসদের জন্য নানা ধরনের সুযোগ সত্ত্বেও তারা ইচ্ছেকৃত ভাবেই হোমলেস হয়ে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানসিক ভারসাম্যহীন, নেশাগ্রস্ত, অসুস্থ।
 
তবে কাউন্সিলর জো ক্রেসি বলেছেন, অযত্নে মারা যাওয়া গৃহহীনদের এই সংখ্যা রীতিমতো আতঙ্কজনক। তিনি বলেন, এর মাধ্যমে বোঝা যায় গৃহহীনদের সুরক্ষা দিতে সরকার এখনও ব্যর্থ হচ্ছে। টরন্টো পাবলিক হেলথ বিভাগ এ তথ্য অনুযায়ী কানাডার দ্য স্টার ডট কম এ খবর জানিয়েছে।
IMG0
উল্লেখ্য, ২০১৩ সালের হোমলেস হ্যাব ডট সিএর জরিপে জানা গেছে, টরন্টো শহরে উদ্বাস্তুর সংখ্যা পাঁচ হাজার, ২শ ১৯ জন। আর ওয়েলসলি ইনিস্টিটিটিউট ডট সিএ’এর অপর এক পরিসংখ্যায় প্রকাশ, কানাডার বর্তমানে উদ্বাস্তুর সংখ্যা পঁয়ত্রিশ হাজার।
 
ইত্তেফাক/এমআই