নটরডেম কলেজে 'ইম্যাজিন, ইগনিটি, ইন্সপায়ার' এই মূলমন্ত্র নিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০১৭ এবং ২৭ তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতার 'অলিম্পিয়াড ডে'।
ওই অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ তথা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইনফরমেটিক্স, আইকিউ টেস্ট, সুডোকু অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত চলে।৬হাজার পাঁচশ' পরীক্ষার্থীর উপস্থিতিতে বেশ জমে অনুষ্ঠানটি জমে ওঠে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও,সি.এস.সি.। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সমন্বয়ক,কার্যকরী পরিষদের সদস্যরা এবং দ্বিতীয় বর্ষের ছাত্ররা। আগামী ২৪,২৫ এবং ২৬ আগস্ট উক্ত মেলার বাকি প্রতিযোগিতাগুলো যেমন- প্রকল্প প্রদর্শনী,বিজ্ঞানভিত্তিক দেয়ালিকা প্রদর্শনী, রুবিক্স কিউব, কুইজ প্রতিযোগিতা, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, মনোবিজ্ঞানভিত্তিক প্রেজেন্টেশন প্রভৃতি অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইভেন্ট পেইজে।
ইত্তেফাক/জামান