গত এক মাসে বন্যায় আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অন্তত ২২৫টি প্রাণীর মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত উদ্যানটির ৩০ শতাংশ অঞ্চল পানির নিচে ডুবে রয়েছে। এক মাস আগে প্রথম দফায় পানির নিচে তলিয়ে গিয়ে উদ্যানটির ১০৫টি প্রাণীর মৃত্যু হয় বলে জানিয়েছিলেন উদ্যানের পরিচালক সত্যেন্দ্রনাথ সিং।
তিনি বলেন, উদ্যানের পানি সরে যাচ্ছে, তবে খুবই ধীর গতিতে। সম্পূর্ণ পানিমুক্ত হতে আরও কয়েকদিন সময় লাগবে। মৃত প্রাণীর মধ্যে ১৭৮ টি বরা হরিণ, ১৫ টি গণ্ডার, চারটি হাতি এবং একটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে।
ইত্তেফাক/এএম।