ডুবে যাওয়ার ৭২ বছর পর সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। ইন্ডিয়ানাপোলিস নামে এই যুদ্ধজাহাজটি ছিল মার্কিন নৌবাহিনীর। প্রশান্ত মহাসাগরের ১৮ হাজার ফুট গভীরে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
IMG0
১৯৪৫ সালের ৩০ জুন পরমাণু বোমা তৈরির উপকরণ মার্কিন বাহিনীর কাছে পৌঁছে দিয়ে ফিরছিল ইন্ডিয়ানাপোলিস। ঠিক তখনই জাপানি সাবমেরিন টর্পেডো হামলা চালায় তার উপর। যার জেরে মাত্র ১২ মিনিটের মধ্যেই বিশালাকার এই জাহাজটি ডুবে যায় সমুদ্রগর্ভে। এক হাজার ১৯৬ জন ক্রু মেম্বারের মধ্যে বেঁচে যান ৮শ’ জন। এদের মধ্যে অবশ্য বাঁচানো সম্ভব হয় মাত্র ৩১৬ জনকে। বাকিদের বেশিরভাগই অনাহার এবং ডিহাইড্রেশনে মারা যান।
IMG1
এরপর থেকে অনেক সন্ধান করেও খোঁজ মেলেনি ইন্ডিয়ানাপোলিসের। ২০১৬ সালে মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পল অ্যালেনের তত্ত্বাবধানে সিভিলিয়ান রিসার্চের একটি দল প্রশান্ত মহাসাগরের মাঝে দেড় হাজার বর্গ কিলোমিটার জায়গা চিহ্নিত করে তল্লাশি শুরু করে। নিউইয়র্ক টাইমস।
ইত্তেফাক/সেতু