ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের প্রত্যন্ত গ্রামে এক হামলায় সোমবার নয়জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। সশস্ত্র প্রায় ৫০ ব্যক্তি এ হামলায় অংশ নেয়। পুলিশ একথা জানায়।
পুলিশ বলছে, সশস্ত্র ব্যক্তিরা সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বাসিলান প্রদেশের মলুসোর ওই গ্রামে ঢোকে এবং গ্রামবাসীদের লক্ষ্য করে বেপরোয়া গুলি ছুড়ে। এছাড়া তারা ঘরবাড়িও জ্বালিয়ে দেয়।
IMG0
পুলিশ এখন পর্যন্ত হামলায় জড়িতদের সনাক্ত করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায়ও স্বীকার করেনি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু