ইত্তেফাক রিপোর্ট
জাতীয় শিল্প মেলায় পুরস্কার পেল ২৪ উদ্যোক্তা প্রতিষ্ঠান। মোট ৮টি ক্যাটাগরিতে তাদের পুরস্কার দেওয়া হয়। গতকাল জাতীয় শিল্প মেলা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, সরকার নিজে ব্যবসা করবে না, তবে ব্যবসা ও উত্পাদনবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে। তিনি অর্থ সংকটকে এসএমই খাতের বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। পরে শিল্পমন্ত্রী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।