সিয়েরা লিওনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯

সিয়েরা লিওনে বন্যার আঘাত ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ জনে দাঁড়িয়েছে। সিয়েরা লিওনের গণমাধ্যম রবিবার এখবর প্রকাশ করে।
 
গত ১৪ আগস্টের ভারী বর্ষণের ফলে পাহাড়ি ধসে ১৫৬ শিশুসহ ৪৯৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া নিকটস্থ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় দুই হাজার লোক বাস্তুহারা হয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির