সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ

জাতীয় যুব সংহতির সভা অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় যুব সংহতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামাল হোসেন, মো. নজরুল ইসলাম গাজী, মো. সোহাগ, এস এম বিপ্লব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, যুগ্ম পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মাসুদুর রহমান রানা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর, মো. আমিরুন উদ্দিন, রমিজুল ইসলাম সোহাগ, মো. উসমান আলী, ঝর্ণা বেগম, অ্যাডভোকেট ঝুলি, মো. এমিল, মো. ইমরান, মো. তুহিন, আব্দুর রহিম, রিয়াজ হোসেন, আসাদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন জতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম। 

সভায় জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে আগামী ২০ এপ্রিল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জহুর হোসেন চৌধুরী হলে’ জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় স্বাগতিক জাতীয় যুব সংহতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ পরিচিত হবেন ও মতবিনিময় করবেন।