রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অনভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। গতকাল সোমবার এই ঘোষণা দিলো মার্কিন দূতাবাস। বলা হয়েছে, আগামী ২৩ আগস্ট থেকে দূতাবাসসহ সব কনস্যুলেটে অনভিবাসী ভিসা দেওয়া স্থগিত থাকবে।
আরো বলা হয়েছে, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে কেবল মস্কোর দূতাবাস থেকে ভিসা দেওয়া হবে। আর কনস্যুলেটগুলোতে ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
IMG0
গত মাসে রাশিয়া মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ৭৫৫ জন কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল। এনবিসি নিউজ।
ইত্তেফাক/সেতু