পবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নাঈম, রুবেল সাধারণ সম্পাদক

 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জয় বাংলার পাদদেশে পবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের এক সভায় নতুন কমিটি গঠিত হয়।
 
সভায় সর্বসম্মতিক্রমে ইত্তেফাক সংবাদদাতা মো. নাঈম হোসেনকে সভাপতি, দৈনিক সাথী প্রতিনিধি রুবেল আহমেদকে সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল বাক্কীকে সিনিয়র সহ-সভাপতি করে  প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। 
 
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাইয়ূম তানিম, রাশেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাফি, মুজাহিদ ইমরান, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ, দফতর সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আল-আমীন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. রাজিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শরীফ মোহাইমিনুল ইসলাম ছাব্বির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজোয়ানা হিমেল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তানজিলা মুনিয়া, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সজল ও কার্যকরী সদস্য মশিউর রহমান বাবু, শুভ্রদেব মালাকার, আজিম, সাবিনা আক্তার।
 
ইত্তেফাক/কেকে