কাজাখস্তানের আস্তানায় সিরীয় সংকট সমাধানে রাশিয়া, তুরস্ক ও ইরানের বৈঠক আগস্ট থেকে পিছিয়ে সেপ্টেম্বরে মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে। কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরান আবদ্রাখমানভ মঙ্গলবার এই কথা জানিয়েছেন।
কাজাখস্তান স্বাগতিক হিসেবে সিরিয়ায় সংকট নিরসনে ‘অস্ত্রবিরতি এলাকা’ তৈরি করতে এই বৈঠকগুলো আয়োজন করে আসছে। কাইরান আবদ্রাখমানভ বলেন, রাশিয়া থেকে পাওয়া তথ্যানুযায়ী গ্যারান্টর রাষ্ট্রগুলো (রাশিয়া, তুরস্ক ও ইরান) বৈঠকের আলোচ্যসূচি ও আস্তানা বৈঠকের দিনক্ষণ তৈরির জন্য কৌশলগত বৈঠক করবে। প্রাথমিকভাবে এই বৈঠক মধ্য সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।
জুলাইয়ে সর্বশেষ বৈঠকে তুরস্কের আপত্তিতে সিরিয়ায় চারটি অস্ত্রবিরতি এলাকার বিষয়ে চূড়ান্ত মতৈক্য অর্জনে ব্যর্থ হয়। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির