চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও ইয়াবাসহ চারজন এবং জনগণকে হয়রানির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। অপরদিকে র্যাব-১১ (লক্ষ্মীপুর) চাটখিল উপজেলা থেকে একশ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার কাচারি বাজার এলাকা থেকে তিনজনকে এবং ২৫ পিস ইয়াবাসহ চাটখিল পৌর এলাকা থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জনগণকে হয়রানি করার অভিযোগে মাসুদ রানাকে দশঘরিয়া থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে র্যাব-১১ লক্ষ্মীপুর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী ইমাম হোসেন পলাশকে ১শ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেফতার করে চাটখিল থানায় সোপর্দ করেছে। থানা পুলিশ শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।