রাখাইনে একটি গ্রামে অবরুদ্ধ রোহিঙ্গা মুসলিমরা

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে শত শত রোহিঙ্গা মুসলিম অবরুদ্ধ হয়ে পড়েছেন। গত প্রায় তিন সপ্তাহ ধরে তারা গ্রামের বাইরে বের হতে পারছেন না। বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ। 
IMG0
রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা এই অভিযোগ করেছেন। ফলে সেখানে ধর্মীয় উত্তেজনা বাড়ছে। বাংলাদেশ সীমান্তে রাখাইন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গারা আতঙ্কে আছেন। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা জানিয়েছেন, জে ডি পাইন নামের গ্রামের বাসিন্দারা খাবার, পানি এবং কাজ করতেও বাইরে যেতে পারছেন না। 
IMG1
জানা গেছে, গত তিন সপ্তাহ ধরেই এই পরিস্থিতি চলছে। গতকাল মঙ্গলবার কয়েকজনকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সম্প্রতি ওই রাজ্যে সেনাবাহিনীর সংখ্যা আরো বাড়িয়েছে মিয়ানমার সরকার। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু