লালমনিরহাটে বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বন্ধ হয়ে থাকা বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবিতে গতকাল শনিবার সাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে জেলা সদরের মোগলহাট জিরো পয়েন্ট এলাকা থেকে এক সাইকেল র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় দুরাকুঠি বাজার, বালাপুকুর বাজারে এবং জেলা শহরের  মিশনমোড়ে এক সভার মাধ্যমে শেষ হয়।

উন্নয়ন আন্দোলন পরিষদের সভাপতি সুপেন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, কামরুল ইসলাম বকুল, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।