ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে শ্রীগুরু সঙ্ঘ ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে দক্ষিণ ভাণ্ডারিয়া বামুনের হাওলা মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ৫৭তম হিন্দু ধর্মীয় উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত সোমবার সকালে প্রাতঃকালীন প্রার্থনা ও গুরু বন্ধনা এবং ধর্মীয় রীতি অনুযায়ী ক্রীয়াদি শেষে গুরু দেবের বিগ্রহসহ ভক্তদের মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে ২শত গরীব ও দুস্থদে মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, জগদিস চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, মঞ্জু রানী সিংহ, আয়োজক কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক শিশুতোষ কর্মকার প্রমুখ।