পল্লবীর বিহারী ক্যাম্প উচ্ছেদে স্থিতাবস্থা ছয় সপ্তাহ বাড়লো

মিরপুর পল্লবীর বিহারী ক্যাম্পে বসবাসরত বিহারীদের উচ্ছেদে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ ছয় সপ্তাহ বড়িয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
 
শুনানি শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশননের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ আরও ৫ জনের পক্ষে ওয়াকালত নামা জমা দেন জন্য অ্যাড. জাগদিশ চন্দ্র শাহা।
 
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাড. হাফিজুর রহমান খান জানান, গত ১৩ আগস্ট রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে উচ্ছেদে ২৪ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন হাইকোর্ট এবং ক্যাম্প সিমানা নির্ধারণ না করে কেন ক্যাম্প উচ্ছেদ করা হবে এ বিষয়ে দুই সপ্তাহের রুল জারি করেন আদালত।
 
আবেদনকারীর পক্ষের আইনজীবীরা স্থিতাবস্থার সময় বৃদ্ধির জন্য আবেদন করলে আদালত ছয় সপ্তাহের জন্য সময় বাড়িয়েছেন বলে জানিয়েছেন এই আইনজীবী।
 
মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরপুর ক্যাম্পে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালালে ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, মো. জীবন ও নাদের ইসলাম উচ্ছেদ অভিযানকে অবৈধ চ্যালেঞ্জ করে গত ৬ই আগস্ট  আদালতে রিট আবেদন করেন। তাদের অভিযোগ, বিনা নোটিশ ও পুনর্বাসন ছাড়াই ক্যাম্প এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
 
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাড. হাফিজুর রহমান খান, অ্যাড. তাসলিমা ইয়াসমিন ও কাজী জহিরুল ইসলাম সুমন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি আ্যটর্নি জেনারেল কাজী জিন্নাত হক।
 
ইত্তেফাক/এমআই