ইরাকী বাহিনী মঙ্গলবার আইএস গ্রুপের ঘাঁটি তাল আফরের তিনটি জেলা পুনরায় দখল করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বাগদাদে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
IMG0
বাগদাদে আবেদীর সঙ্গে সাক্ষাতের পর জিম ম্যাটিস বলেন, ‘জঙ্গিরা পালাচ্ছে। নাগরিকরা এখন আইএস (ইসলামিক স্টেট) থেকে মুক্ত।’ ইরাকী বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের সহযোগিতায় গত দুই দিনে তাল আফরের তিনটি জেলার দখল ফিরে পেয়েছে।
IMG1
সেনা, পুলিশ ও আধা সামরিক জোট হাসেদ আল সাব্বি গ্রুপের সদস্যরা আইএস নিয়ন্ত্রিত তিনটি জেলা আল কিফাহ, আল নূর ও আল আসকারীর নিয়ন্ত্রণ নিয়েছে। হাসেদ গ্রুপের মুখপাত্র আহমদ আল আসাদী সাংবাদিকদের বলেন, ‘তুমুল লড়াইয়ের পর ইরাকী বাহিনী তিন জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।’
ইত্তেফাক/সেতু