নিখোঁজ সুইডিস সাংবাদিকের মাথাকাটা দেহ উদ্ধার

এক নিখোঁজ সুইডিস নারী সাংবাদিকের মাথা ও হাতপা কাটা দেহাংশ ডেনমার্কের জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার একথা জানিয়েছে।
 
ধড়টির ডিএনএ’র সঙ্গে ওই নারী সাংবাদিক কিম ওয়ালির সাদৃশ্য রয়েছে বলে ডেনমার্কের পুলিশ টুইটারে ঘোষণা করে। এবিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে টুইটারে উল্লেখ করা হয়। আবিষ্কারকের তৈরি একটি সাবমেরিনের আরোহী হিসেবে ওই নারী সাংবাদিকের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ ধারণা করছে। এএফপি। 
 
ইত্তেফাক/সাব্বির