মায়ের প্রতি অন্যরকম ভালোবাসা!

এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এন্টার্কটিকা পৃথিবীর সব জায়গায় কিছু বিষয় এক। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার চিত্র সম্ভবত সর্বত্রই একই রকম। মায়ের আঁচলে বেড়ে ওঠা সন্তান প্রথমবার যখন স্কুল গণ্ডিতে পা রাখে তখন তার অনুভূতি সত্যিই অন্যরকম।

 

প্রথম স্কুলে আসা এমনই এক শিশু যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু ম্যাকিয়াসের কাছে ২০১৫ সালে অনুভূতি জানতে চেয়েছিলেন এক টিভি রিপোর্টার। মাকে ছাড়া স্কুল কেমন লাগছে জানতে চাইতেই কান্নায় ভেঙে পড়ে শিশুটি। ঐ ঘটনার সেই ভিডিও ফুটেজ সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। দুই বছর পর আবারো সেই শিশুর সাক্ষাত্কার নিতে যান একই রিপোর্টার। আগের মতোই জানতে চাওয়া হয় মা ছাড়া স্কুলের অনুভূতি। ছয় বছর বয়সী অ্যান্ড্রু ম্যাকিয়াস এবার নিজেকে অনেকটাই সামলে নিয়ে কথা চালিয়ে যাচ্ছিল। কিন্তু মায়ের প্রসঙ্গ উঠতেই আবেগে কেঁদে ফেলে অ্যান্ড্রু।

 

সর্বশেষ সাক্ষাত্কারের ভিডিওটিও বেশ সাড়া ফেলেছে অনলাইনে। সাড়া ফেলবেই না কেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা তো সত্যিই তুলনাহীন বিষয়।-এনডিটিভি

ইত্তেফাক/নূহু