চট্টগ্রাম অফিস
নগরীর কাজির দেউড়ি এলাকায় একটি সুপার শপে সৃষ্ট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, গতকাল শনিবার সকাল ৬টা ২০ মিনিটে ‘শপিং ব্যাগ’ নামের সুপার শপে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে লিপ্ত হয়। সৃষ্ট আগুনে দোকানে রক্ষিত বিভিন্ন পণ্য ক্ষতিগ্রস্ত হয়। আগুনের উত্পত্তি নির্ণয় করা যায়নি। তদন্ত করে ক্ষতি নির্ণয় করা হবে বলে জানান তিনি।