গোবিন্দগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকের গোবিন্দগঞ্জে পণ্য ও হস্তশিল্প মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত জাকির হোসেন ও সুজন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।