সৌদি আরবে পাহাড় থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

সৌদি আরবে পাহাড় থেকে পড়ে আহাদ (১৬) নামে এক অপ্রাপ্ত বয়স্ক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সৌদি আরব সময়ে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহাদের মা বিলকিছ কাঁদতে কাঁদতে জানান, আহাদের সহকর্মীদের কাছ থেকে সে ছেলের মৃত্যু সংবাদ পেয়েছে।