কোরবানির ঈদের সময় হাটে গিয়ে গরু কেনার আনন্দ, বিড়ম্বনা নিয়েই আরটিভিতে সম্প্রচার হবে কমেডি শো ‘হাউ কাউ শো’। বিভিন্ন অতিথির সঙ্গে এ কমেডি শো উপস্থাপনা করবেন মডেল ও অভিনেত্রী টয়া ।
নূর হোসেন হীরার পরিচালনায় অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবেন অভিনয়শিল্পী সালমান মোক্তাদির, সাফা কবির, আরমান পারভেজ মুরাদ, ফজলুর রহমান বাবু, আর জে রাজু, শামীম আহমেদ ও ইউটিউবার জাকি।
IMG0
লিনেক্স প্রেজেন্টস্ ‘হাউ কাউ শো’ সম্প্রচার হবে ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
ইত্তেফাক/ইউবি