দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হলো হয়েছে।
স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
ইত্তেফাক/ইউবি