প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শিপার্স কাউন্সিলের চেক হস্তান্তর

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের সাহায্যার্থে  ৫০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন। বৃহস্পতিবাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এ চেক হস্তান্তর করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ, পরিচালক কামরান উদ্দিন ও এ কেএম আমিনুল মান্নান (খোকন)।
 
 
ইত্তেফাক/ইউবি