ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

ভারতে চলতি বছরে আট মাসে সোয়াইন ফ্লুতে ১হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহে ৩৪২ জন মারা গেছে।
 
এই বছর পুরো ভারতজুড়ে ২২ হাজার ১৮৬ জন আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। চলতি বছরের সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র প্রদেশ, সেখানে সোয়াইন ফ্লুতে ৪৩৭ জনের মৃত্যু হয়েছে, গুজরাটে মারা গেছে ২৯৭ জন।
 
দুই বছর আগে ভারতে প্রায় মহামারী আকারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছিল প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে আক্রান্ত হয়ে। কিন্তু ২০১৬ সালে সেটি কমে ২৬৫ জনে দাঁড়ায়, কিন্তু চলতি বছরে আবারো ব্যাপকভাবে এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ২০০৯-১০ সালে ভারতে ভয়াবহ আকার ধারণ করেছিল সোয়াইন ফ্লু। ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল, মারা গিয়েছিল ২ হাজার ৭শ মানুষ। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির