টেক্সাসে ঘূর্ণিঝড় ‘হার্ভে’র আঘাত

যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হার্ভে’। গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। গতকাল ওই উপকূলে ৩৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়। এতে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। 
IMG0
এর আগে তিন নম্বর ক্যাটাগরির হারিকেনটি মেক্সিকো উপসাগরে অবস্থান করছিল। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাসের উপকূলে আঘাত হানে। জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে জানায়, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। 
IMG1
টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে। উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব নিম্নাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। সিএনএন ও বিবিসি।
 
ইত্তেফাক/সেতু