বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দ্রুতই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্থান করে নেবে উন্নত দেশের কাতারে। প্রতিষ্ঠিত হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা। 
 
শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর মডেল হাই স্কুল মাঠে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস। এই মাসেই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি নারী ও শিশু। এ কারণে এই ১৫ আগস্ট বাঙ্গালি জাতির জীবনে এটি একটি কলঙ্কজনক অধ্যায়।
 
আওয়ামী লীগ নেতা মুর্শিদ কুলি খানের সভাপতিত্বে এবং মজিবুর রহমান পলাশ ও ছাইউম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ভূইয়া, মো. শরীফুল ইসলাম সরকার তোরণ, বক্তারপুর ইউপি চেয়াম্যান আতিকুর রহমার আকন্দ ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি