ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ট্রাক ও জিপের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও একজন আহত হয়েছে। গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর থেকে ৩শ ৬৪ কিলোমিটার দক্ষিণে বোতাদ জেলায় রবিবার এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী। নিহতরা সবাই একই পরিবারের। উল্লেখ্য, ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছর দেশটিতে দেড় লাখ লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির